ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

করোনাই বিশ্বের শেষ মহামারী নয় :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাই বিশ্বের শেষ মহামারী নয়। পরবর্তী মহামারী থেকে বাঁচতে আমাদের করোনা থেকে শিক্ষা নিতে হবে। রবিবার বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।ভিডিও বার্তায় গেব্রেয়াসুস বলেন, ইতিহাস আমাদের বলে যে এটাই শেষ মহামারী নয়। মহামারি আমাদের জীবনের অংশ।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন। এই মহামারী দেখিয়েছে যে প্রাণী এবং পৃথিবীর সঙ্গে মানুষের স্বাস্থ্য কতটা জড়িত। আমরা মহামারীতে অনেক টাকা খরচ করি। কিন্তু যখন এটি শেষ হয়ে যায় তখন ভুলে যাই। তাই এখনই সময় এই মহামারী থেকে আমাদের শিখতে হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑